বুধবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিষিদ্ধের ১৮ বছর পর ফের মুসলিম নারীদের হিজাব পরিধানের অনুমতি দিলো জার্মানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১২১ বার পঠিত

হিজাব নিষিদ্ধ সংক্রান্ত ১৮ বছর আগে করা একটি আইন বাতিল করেছে জার্মানি। কর্মক্ষেত্রে মুসলিম নারীদের ফের হিজাব পরিধানের অনুমতি দিয়েছে দেশটি।

বুধবার জার্মান কর্তপক্ষ হিজাব নিষেধাজ্ঞা তুলে নেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে- জার্মান শিক্ষামন্ত্রণালয় এরই মধ্যে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে- ‘হিজাব ও ধর্মীয় প্রতীক পরিধানের পুরোপুরি অনুমতি দেয়া হলো।’

বিশেষ কারণ ছাড়া হিজাব পরিধানের এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ওই চিঠিতে জানানো হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, যতক্ষণ শান্তি ও নিরাপত্তার জন্য হিজাব ‘ক্ষতিকর’ না হবে, ততক্ষণ পর্যন্ত তা পরিধানে বাধা নেই।

জার্মানের সিনেট ডিপার্টমেন্ট ফর এডুকেশন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ মর্মে নোটিশ পাঠিয়েছে যে- হিজাব সংক্রান্ত সবশেষ এই সিদ্ধান্ত তাদের মানা আবশ্যক।

এর আগে, বার্লিনে ২০০৫ সালে একটি আইনে নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু গত কয়েক বছর ধরে দেশটির কর্তৃপক্ষ উপলব্ধি করছে যে- এ নিষেধাজ্ঞার কারণে সেখানের সংবিধানে থাকা ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। সেই উপলব্ধি থেকেই জার্মানিতে ফের হিজাবের অনুমতি দেয়া হলো।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com