বৃহস্পতিবার, ০৫:২৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশী মৃতের সংখ্যা বেড়ে ১৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে আকাবা শারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার বিকেলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাতে মৃতের সংখ্যা বাড়ার তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাসে মোট যাত্রীর সংখ্যা ছিল ৪৭ এবং এদের মধ্যে বাংলাদেশী ৩৪ জন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালা মিয়ার ছেলে রুকু মিয়া, গাজীপুরের টঙ্গী উপজেলার মো: আব্দুল লতিফের ছেলে মো: ইমাম হোসাইন রনি, খাইরুল ইসলাম, মো: রাসেল মোল্লা, যশোর কোতোয়ালি থানার কাউসার মিয়ার ছেলে মো: নজরুল ইসলাম, রুহুল আমিন লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, নোয়াখালীর মো: হেলাল উদ্দিন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মোহাম্মদ আসিফ, কক্সবাজারের মহেশখালী উপজেলার শাফাতুল ইসলাম, নোয়াখালীর সেনবাগ উপজেলার মো: শরিয়ত উল্লাহ’র ছেলে শাহিদুল ইসলাম, তুষার মজুমদার, কুমিল্লার মুরাদনগর উপজেলার আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, মিরাজ হোসাইন কুমিল্লার দেবিদ্বার উপজেলার হামিদের ছেলে গিয়াস, কক্সবাজারের রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মো: হোসাইন, সাকিব ও রানা মিয়া।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, ওমরাহযাত্রীদের বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কায় যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবা শার সড়কে সেটি দুর্ঘটনায় পড়ে।

একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি দেয়ালে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল বলে জানানো হয়েছে সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com