বৃহস্পতিবার, ০৫:০৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

সু চির দল বিলুপ্ত করেছে মিয়ানমার সামরিক জান্তা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৫২ বার পঠিত

মিয়ানমারের সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত আং সান সু চির দলক ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ভেঙে দিয়েছে। নতুন নির্বাচনী আইনের আওতায় দলটি নতুন করে নিবন্ধিত হওয়ার জের ধরে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

জানুয়ারি মাসে সামরিক বাহিনী আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচনী আইনের আওতায় নতুন করে নিবন্ধিত হতে রাজনৈতিক দলগুলোকে দু’মাসের সময় দেয়। তবে বিরোধীরা বলছে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না। এনএলডি আসন্ন নির্বাচনকে অবৈধ হিসেবে অভিহিত করে জানিয়েছে, তারা এতে অংশ নেবে না।

সু চির দলের নির্বাচিত আইনপ্রণেতা বো বো ওও বলেন, অনেক রাজনৈতিক নেতা ও অ্যাক্টিভিস্ট যখন কারাগারে, সামরিক বাহিনী যখন লোকজনকে নির্যাতন করছে, তখন কোনো নির্বাচনকে আমরা গ্রহণ করতে পারি না।

গত ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি বিপুলভাবে বিজয়ী হয়। তবে তিন মাস পর সেনাবাহিনী অভ্যুত্থান করে, সু চিকে বন্দী করে।

নোবেলজয়ী সু চিকে (৭৭) বিভিন্ন মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com