মঙ্গলবার, ১১:০০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে আত্মঘাতী হামলা, বহু হতাহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১২৮ বার পঠিত

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদূরে আজ সোমবার আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকুর টুইটবার্তায় বলেন, হামলাকারীর টার্গেট ছিল আফগান বাহিনী। কিন্তু বিস্ফোরক আগেই বিস্ফোরিত হয়ে গেলে ছয় বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চেক পয়েন্টে আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করে হত্যা করা হয়। তবে সে তার বিস্ফোরকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।

তিনি টার্গেটের নাম প্রকাশ করেননি। তবে হামলার স্থানটি বেশ জনবহুল। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। সেখানকার নিরাপত্তাও বেশ ব্যাপক।

জাদরান বলেন, হামলায় অন্তত তিনজন তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যও আহত হয়েছে।

দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছে।

গত কয়েক মাসে কাবুল ও আরো কয়েকটি নগর এলাকায় উগ্রবাদী গ্রুপ আইএস হামলা চালিয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com