রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মরক্কোর কাছে হেরেই গেল ব্রাজিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে ধরাশায়ী করা মরক্কো এবার ব্রাজিলকে হারালো। ঘরের মাঠে প্রীতি ম্যাচে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জিতলো।

আজ রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার বাড়ানো বল আদায় করে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রনি। বল পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। রনি ২৪ মিনিটে আবারো সুযোগ পান। তার নেওয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। খানিক পর আন্দ্রে সান্তোসের ডান পায়ের শটও বোনো প্রতিহত করেন।

স্বাগতিক দর্শকদের ২৯ মিনিটে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। সতীর্থ বিলাল এল খানৌসের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড পাইয়ে দেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল শোধে হয়ে ওঠে মরিয়া। ৪১ মিনিটের মাথায় ডিফেন্ডার অ্যালেক্স টেলেসের পাসে বল নিয়ে ডান পায়ে দূরপাল্লার শট নেন ভিনিসিয়াস জুনিয়র। পোস্টের সামান্য উপর দিয়ে বল বেরিয়ে গেলে বিরতির আগে সেলেসাওরা সমতায় ফিরতে পারেনি।

ম্যাচের ৪৮ মিনিটে রদ্রিগোর দূরপাল্লার শট জালের ঠিকানা খুঁজে পায়নি। মিনিট ছয়েক পর ইউসেফ এন-নেসিরির পাসে মিডফিল্ডার আজ্জেদিন ওনাহির শট ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক ওয়েভারটন।

লুকাস পাকুয়েতার কাছ থেকে বল নিয়েই ডান পায়ের দূরপাল্লার শট নেন ব্রাজিলের অধিনায়কত্ব করা কাসেমিরো। বল গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে প্রবেশ করলে ৬৭ মিনিটে অতিথি দল সমতায় ফেরে।

ব্রাজিলের গোল শোধের স্বস্তি ১২ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ডি বক্সের ভেতর হেডে বল ক্লিয়ারে ব্যর্থ হন পাকুয়েতা। সেই সুযোগে ওয়ালিদ চেদিরা বুক দিয়ে বল রিসিভ করে দেন ছোট পাস। সেটি আদায় করেই মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি ডান পায়ের হাফ ভলিতে বল উঁচু অংশে লেগে গোললাইনের ভেতর ড্রপ খায়। স্বাগতিক দর্শকদের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে অ্যান্টনির দূরপাল্লার শট অল্পের জন্য নিশানাভেদ না করায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com