শনিবার, ০৮:৫২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মাঠেই জামাতে নামাজ পড়ে প্রশংসায় ভাসছেন পাক-আফগান ক্রিকেটাররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়েছে মোহাম্মদ নবী-রশিদ খানদের দল। তবে তা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে দু’দলের ক্রিকেটারদের মাঠে জামাতে নামাজ আদায়কে ঘিরে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও জিওজের তথ্যমতে- ওই দিন ম্যাচ শুরুর আগে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটাররা একসাথে মাগরিবের নামাজ আদায় করেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভেরিফাইড পেজ থেকেও জামাতে নামাজ আদায়ের মুহূর্তটির একাধিক ছবি শেয়ার করা হয়। তাতে দেখা যায় ইমাম সাহেবের পেছনে দুই কাতারে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন খেলোয়াড়েরা। আর ইমামতি করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

শেয়ার করা এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বৈরি পরিস্থিতিতে আল্লাহর হুকুম পালন করায় ক্রিকেটারদের প্রশংসায় ভাসাচ্ছেন অনলাইনে সক্রিয়রা। পবিত্র রমজানে সকল ক্রিকেটারের জন্য শুভকামনা জানাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com