বুধবার, ১১:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নতুন আন্ডারওয়াটার পরমাণু ড্রোন পরীক্ষা উত্তর কোরিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২০ বার পঠিত

উত্তর কোরিয়া আন্ডারওয়াটার পরমাণু-সক্ষমতাসম্পন্ন নতুন অ্যাটাক ড্রোন পরীক্ষা করেছে। এই ড্রোন ‘তেজস্ক্রিয় সুনামি’ ছড়িয়ে শত্রুর নৌযান ও বন্দর ধ্বংস করতে পারে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএ শুক্রবার জানায়, দেশের নেতা কিম জং উনের নির্দেশনায় চলতি সপ্তাহে সামরিক বাহিনী একটি মহড়া চালায়। এতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নতুন অস্ত্র পরীক্ষা করে। তারা তাদের ‘সুপার-স্কেল’ ধ্বংসকরী বিস্ফোরণের সক্ষমতা যাচাই করে।

কেসিএনএ জানায়, ‘এই পরমাণু আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোন যেকোনো উপকূল ও বন্দরে মোতায়েন করা সম্ভব।’
সংবাদ সংস্থাটি জানায়, এই মহড়ার সময় মঙ্গলবার ড্রোনটি দক্ষিণ হ্যামজিয়ঙ প্রদেশের পানির নিচে মোতায়েন করা হয়। এটি ৫৯ ঘণ্টা ১২ মিনিট সময় পানির ৮০ থেকে ১৫০ মিটার (২৬০ থেকে ৪৯০ ফুট) নিচ দিয়ে এগিয়ে বৃহস্পতিবার পূর্ব উপকূলে পানির ওপরিভাগে আঘাত হানে।

কেসিএনএ ড্রোনের পরমাণু সক্ষমতা নিয়ে বিস্তারিত কোনো বিবরণ দেয়নি।
তবে সংবাদ সংস্থাটি জানায়, গোপনে শত্রুর পানিসীমায় প্রবেশ করে নৌযানে ও বন্দরে বড় ধরনের আঘাত হানার জন্যই এই ড্রোনের পরিকল্পনা করা হয়।

মার্কিন উভচর অ্যাসাল্ট শিপ যৌথ মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ায় আসার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এই মহড়া পরিচালনা করল।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com