মঙ্গলবার, ১০:০০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিদেশীদের বাড়ি কেনা নিষিদ্ধ চায় তুর্কিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৬ বার পঠিত

বিদেশীরা তুরস্কে এসে বাড়ি কিনুক, তা বিপুল সংখ্যাগরিষ্ঠ তুর্কি চায় না। তারা বিদেশীদের কাছে বাড়ি বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা চাচ্ছে। মেট্রোপোলের পরিচালিত জরিপের ভিত্তিতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কানাডা থেকে পর্তুগাল পর্যন্ত অনেক দেশের নাগরিকরা ব্যাপকভাবে বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করার প্রেক্ষাপটে দেশটির নাগরিকদের মধ্যকার এই বৈরী ভাব প্রকাশিত হলো।

ব্লমবার্গের প্রতিবেদনে বলা হয়, তুর্কিদের ৭৯ ভাগ মনে করে, বিদেশীদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করা উচিত। আবার এই অভিমত রাজনৈতিক দলের সমর্থকদের ধারা অনুযায়ী প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে যারা প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতাসীন একে পার্টিকে ভোট দিয়েছে, তাদের ৭৭ ভাগের বেশি লোক বিদেশীদের বাড়ি কেনার বিপক্ষে অভিমত প্রকাশ করেছে।

জরিপটি তুরস্কের ২৮টি প্রদেশে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পরিচালিত হয়। এ সময় টেলিফোনে ২,১১৮ জনের সাক্ষাতকার নেয়া হয়।

সূত্র : মিডলইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com