বৃহস্পতিবার, ০৪:১৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

সৌদি আরবে রমজানের প্রথম দিন বৃহস্পতিবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে মঙ্গলবার নতুন চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ওই হিসাবে ওই অঞ্চলে প্রথম রোজা আগামী বৃহস্পতিবার।

আল জাজিরা জানিয়েছে, সৌদির বিভিন্ন অঞ্চল থেকে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। এজন্য সেখানে রমজান শুরু হবে বৃহস্পতিবার।

তবে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা আরবি।

কাতারের আকাশেও মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। দেশটির আওক্বাফ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৪ হিজরি সনের শাবান মাস ৩০ দিনের হচ্ছে। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার সেখানে রমজানের প্রথম দিন।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশের রোজা ও ঈদ শুরু হয়। ভৌগলিক পার্থক্যের কারণে এ অঞ্চলে চাঁদ একটু দেরিতে ওঠে। এজন্য আশা করা হচ্ছে- বাংলাদেশে প্রথম রোজা হবে শুক্রবার। সেই হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবি পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে।

সূত্র : আল জাজিরা, গালফ নিউজ, আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com