রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চাইনিজ তাইপে এক পর্যায়ে এগিয়েও গেল। কিন্তু ধীরে ধীরে গুছিয়ে ওঠে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত তা মুঠোয় ধরে রেখে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসল লাল-সবুজ জার্সিধারীরা।

জমজমাট লড়াইয়ের ইঙ্গিত ছিল শুরুতে। ইরাককে হারিয়ে ফাইনালে উঠে আসা চাইনিজ তাইপে এক পর্যায়ে এগিয়ে যায় ১০-৯ পয়েন্টে। এর পরই নিজেদের সেরাটা মেলে ধরেন তুহিন-রাসেলরা। ব্যবধান ঘুচিয়ে ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ দিকের ছন্দের রেশ বাংলাদেশ টেনে নিয়ে যায় দ্বিতীয়ার্ধে। সময় যত গড়াতে থাকে চাইনিজ তাইপের বিপক্ষে ব্যবধান বাড়াতে থাকে তারা। ৩৯তম মিনিটের সময় এগিয়ে ৪১-২৫ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের ঘ্রাণ পেতে থাকে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে এ আসরে শুভ সূচনা করা লাল-সবুজ জার্সিধারীরা পরের দুই ম্যাচে জেতে আর্জেন্টিনা (৭২-২৩ পয়েন্টে) ও নেপালের (৪০-২৪ পয়েন্টে) বিপক্ষে।

চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে নিশ্চিত করে শেষ চারে খেলা। গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয় দল। সেমি-ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে জেতে ৪৫-২৬ পয়েন্টে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com