শুক্রবার, ০৮:১২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

তৃণমূল বিএনপির ‘হাল ধরছেন’ নাজমুল হুদার মেয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে গঠিত তৃণমূল বিএনপি গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পায়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নাজমুল হুদা। ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। নাজমুল হুদা্ কোনো নির্দেশনাও দিয়ে যেতে পারেননি। তার মৃত্যুর এক মাসের বেশি সময় হলেও এখন পর্যন্ত তৃণমূল বিএনপির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। এই অবস্থায় দলটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

ব্যারিস্টার নাজমুল হুদা স্ত্রী আইনজীবী সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন। তিনি বেঁচে থাকতে বড় মেয়ে ব্যারিস্টার অন্তরা বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছেন। ঢাকা জেলা কাউন্সিলকে কেন্দ্র করেও তার নাম আলোচনায় ছিল বিএনপিতে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অন্তরা বিএনপির মনোনয়নও চেয়েছিলেন।

কিন্তু সম্প্রতি, বাবা ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুর পর তার চিন্তায় পরিবর্তন ঘটে। দল ও পরিবারের চাহিদা অনুযায়ী, তিনি তৃণমূল বিএনপির হাল ধরতে রাজি হয়েছেন। এই অবস্থায় আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রয়াত নাজমুল হুদার গুলশানের বাসা শাইনপুকুরে তৃণমূল বিএনপির উদ্যোগে এক জরুরি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখান থেকেই নতুন নেতৃত্ব ঘোষণা দেওয়া হবে।

আজ সোমবার রাতে তৃণমূল বিএনপির চেয়ারম্যানের প্রেসসচিব তারেক হোসেন  বলেন, ‘সভা থেকে তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার অবর্তমানে নতুন নেতৃত্ব ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা তৃণমূল বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নিতে পারেন। তিনি দায়িত্ব নিতেও আগ্রহী। তবে, তিনি ছাড়াও দলের কেউ প্রার্থী হলে ভোটের মাধ্যমে তৃণমূল বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com