রবিবার, ০৩:৫৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে একাত্ম হতে চাই’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বাঙালি বীরের জাতি তা আবারও প্রমাণ করতে হবে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমরা মিয়ানমারের সামরিক জান্তার কাছে পর্যুদস্ত হব না। আমরা স্ব-সম্মানে রোহিঙ্গা জনগোষ্ঠিকে আরাকানে পাঠিয়ে দেব। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটির উদ্যোগে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা মুসলিম বিশ্বের সঙ্গে একাত্ম হতে চাই। আমরা আমাদের জনগোষ্ঠীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সব ধরনের অবিচার নির্যাতনের জবাব দেব। যেমন ৭১-এ দিয়েছি, তেমনি আবারও দেব।’

২০২৩ সালে বিএনপিকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে বলে মন্তব্য করে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাঙালি বীরের জাতি, সাহসী জাতি। এই অনির্বাচিত সরকার ধীরে ধীরে দুর্বল জাতিতে পরিণত করার চেষ্টা করছে। যে জাতির ভোটাধিকার থাকে না, আত্মরক্ষা করতে পারে না, যে জাতি সরকার দ্বারা গুমের শিকার হয় তারা কীভাবে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘সুতরাং আজকে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে। এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে এগিয়ে আসতে হবে। ২০২৩ সালে আরেকটি মুক্তি আমাদের করতে হবে, যার নেতৃত্ব দেবে বিএনপি এবং তারেক রহমান। এ যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে।’

হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতিসংঘের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশ প্রীতির কারণে। বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু-একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।’

তিনি বলেন, ‘ভারতের সীমান্তে কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি। অথচ এই সরকার (আওয়ামী লীগ) বলছে ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।’

এই আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট কালাম ফয়েজী। আয়োজক সংগঠনের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম, জাসদের সহ-সভাপতি এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল, সাইফুল ইসলাম শিশির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com