মঙ্গলবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসায় শি ও পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পঠিত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেছেন।

মস্কোয় চীনা প্রেসিডেন্টের সফরের প্রেক্ষাপটে সোমবার উভয়ে তাদের এ সম্পর্কের প্রশংসা করেন।

শি তার মস্কো সফরকে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির যাত্রা হিসেবে বর্ণনা করেছেন।

রুশ পত্রিকা রাশিয়ান গেজেটে শি তার স্বাক্ষরিত এক আর্টিকেলে বলেছেন, ‘আমি একটি যৌথ স্বপ্নের জন্যে প্রেসিডেন্ট পুতিনের সাধে কাজ করতে উন্মুখ।’

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।

যদিও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ হামলাকে চীন নীরব সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে। কিন্তু চীন ইউক্রেন যুদ্ধে নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত শুক্রবার বলেছেন ‘এই মুহূর্তে আমরা যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করি না।’

গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে।

পুতিন বেইজিংয়ের এ অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ-চীনা সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

পুতিনের আমন্ত্রণে শি সোমবার থেকে বুধবার পর্যন্ত মস্কো সফর করছেন।

সর্বশেষ গত বছর চীনে দু’জনের দেখা হয়েছিল। সে সময় পুতিন বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এছাড়া সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনেও উভয়ের দেখা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com