বুধবার, ০৭:১৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

মা-বাবার কব‌রের পা‌শে চির‌নিদ্রায় শা‌য়িত আবদুল মুহিত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৫২ বার পঠিত

হাজারো মানুষের অংশগ্রহণে বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার যোহরের নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা সম্পন্ন হয়। পরে ৩টার দিকে সিলেট নগরীর রায়নগরে মুহিত পরিবারের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টায় এই ভাষাসৈনিকের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সেখানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে সিলেট নগরবাসী শেষবিদায় জানান এই প্রাজ্ঞ রাজনীতিবিদকে।

সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশকারী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শনিবার ঢাকায় গুলশান কেন্দ্রীয় মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ শেষে তার মরদেহ সিলেট নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com