মঙ্গলবার, ০৮:৫৬ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জামান পার্ক অপারেশনে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হবে : পিটিআই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পঠিত

জামান পার্ক অপারেশনে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করা হবে বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

রোববার দলটির আইনজীবীদের এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পিটিআই সিনিয়র নেতা ফুয়াদ চৌধুরী।

তিনি জানান, ‘আদালতের আদেশ লঙ্ঘন করা ক্ষমার অযোগ্য অপরাধ। আজ রোববার আইনজীবীদের একটি বৈঠক ডাকা হয়েছে। যে পুলিশ অফিসাররা এ বেআইনি অভিযান ও সহিংসতায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশ লাহোর হাইকোর্টের আদেশকে উপক্ষো করে ইমরান খানের বাসভবনে অভিযান চালিয়েছে। এ সময় তারা নিরপরাধ লোকজনের ওপর হামলা করেছে। এটা পাকিস্তানে আইনি সঙ্কটের প্রমাণ বহন করে।’

উল্লেখ্য, তোশাখানার মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। জামান পার্কের বাসভবন থেকে তিনি বের হতেই পুলিশ সেখানে অভিযান শুরু করে।

এ সময় সেখানে থাকা পিটিআই নেতাকর্মীদের ওপর পুলিশ পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এরপর তারা ক্রেনের সাহায্যে গেট ভেঙে ফেলে।

সূত্র : জিও নিউজ, দ্য নিউজ ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com