মঙ্গলবার, ০৮:৫৬ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইমরান খানের বাসভবন থেকে অস্ত্র উদ্ধারের দাবি পাঞ্জাব পুলিশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের জামান পার্কের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধারের দাবি করেছে পাঞ্জাব পুলিশ।

শনিবার জামান পার্ক অপারেশন শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডা. উসমান আনওয়ার।

অপারেশনে উদ্ধার করা অস্ত্র ও পেট্রোল বোমা দেখিয়ে আইজি বলেন, আমরা এসব ইমরান খানের বাসা থেকেই উদ্ধার করেছি। আমরা জামান পার্কে অস্ত্র বানানোর ওই স্থানও দেখেছি।

তিনি আরো বলেন, আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি। সেখানে আরো অস্ত্র রয়েছে।

উল্লেখ্য, তোশাখানার মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। জামান পার্কের বাসভবন থেকে তিনি বের হতেই পুলিশ সেখানে অভিযান শুরু করে।

এ সময় সেখানে থাকা পিটিআই নেতাকর্মীদের ওপর পুলিশ পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এরপর তারা ক্রেনের সাহায্যে গেট ভেঙে ফেলে।

সূত্র : ডন, জিও নিউজ ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com