বৃহস্পতিবার, ০৩:৫৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ভূমিকম্পে ফের কাঁপল তুরস্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। আজ শনিবার দেশটির গোকসুন জেলার ৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার। ইউএসজিএস-এর পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পটি দেশটির স্থানীয় সময় ১০ টা ৪৪ মিনিটে আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত দুই দেশেই ৫০ হাজারের বেশি নিহতের খবর পাওয়া গেছে। ধসে পড়েছে হাজার হাজার ভবন। ঘরহীন হয়েছেন লাখ লাখ মানুষ।

৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এখন পর্যন্ত তার ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে দেশটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com