মঙ্গলবার, ০৮:০৭ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত

আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন শি জিনপিং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পঠিত

আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তৃতীয়বারের মতো বৈঠক করবেন।

শুক্রবার (১৭ মার্চ) দু’দেশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু পাশাপাশি ইউক্রেনে শান্তি ফেরানোর বিষয়েও আলোচনা হতে পারে।

গত মাসে চীন ইউক্রেন সঙ্কট নিরসনে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। সেখানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়া ও ইউক্রেনকে পরস্পরের সার্বভৌমত্বকে সম্মানের আহ্বান জানানো হয়।

তবে চীনের এ শান্তি প্রস্তাবে আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তারা বলছে, মধ্যস্থতাকারী হিসেবে বেইজিংয়ের প্রচেষ্টা বিশ্বাসযোগ্য নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, ‘শি রাশিয়া যাচ্ছেন। চার বছরের মধ্যে রাশিয়ায় এটিই তার প্রথম সফর। এ সফরে শান্তি নিয়ে কথা হবে।’

তবে ইউক্রেনে শান্তি ফেরাতে কোনো আলোচনা হবে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেননি।

তিনি আরো বলেন, ‘দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো গভীর করার প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে।’

সূত্র : রয়টার্স ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com