বৃহস্পতিবার, ০৩:২৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ওমান উপসাগরে চীন-রাশিয়া-ইরান সামরিক মহড়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরান যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। রুশ ও চীনা প্রতিরক্ষামন্ত্রীরা বুধবার এ কথা ঘোষণা করেছেন।

রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে রোববার পর্যন্ত স্থায়ী এই মহড়ার লক্ষ্য হবে সংশ্লিষ্ট সামরিক বাহিনীগুলোর ‘যৌথ পরিকল্পনা’ পরিচালনা, দিবা ও নৈশকালীন গোলা নিক্ষেপ। এছাড়া জব্দ করা জাহাজ উদ্ধার এবং দুর্যোগে পড়া জাহাজকে সহায়তা নিয়েও মহড়া চালাতে তিন নৌবাহিনী।

ওমান উপসাগরের মহড়ায় চীন তার গাইডেড ক্ষেপণাস্ত্র ডেসট্রোয়ার ন্যানিং পাঠাবে। দেশ তিনটি ২০১৯ ও ২০২২ সালেও একই ধরনের মহড়া চালিয়েছিল।

চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের মধ্যে অপ্রত্যাশিত সম্পর্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এই মহড়ার খবর প্রকাশিত হলো।

ওয়াশিংটন যদিও জানিয়েছে যে তারা সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার উদ্যোগকে সমর্থন করে, কিন্তু তবুও তারা আলোচনায় চীনের ভূমিকা খাটো করার চেষ্টা করেছে।

চীন ক্রমবর্ধমান হারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল ক্রেতায় পরিণত হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে যুক্তরাষ্ট্র এখনো প্রাধান্য বিস্তার করে আছে।

বুধবার সিএনএনকে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র মহড়া প্রত্যক্ষ করবে, তবে এ নিয়ে সে উদ্বিগ্ন নয়।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com