সোমবার, ০৫:০০ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রকে সীমান্তে শত্রুতামূলক বিমান উড়ানো বন্ধের আহ্বান রাশিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৩১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত তার দেশের সীমান্তে শত্রুতামূলক বিমান উড়ানো বন্ধের জন্যে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

কৃষ্ণসাগরের ওপরে মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সাথে মার্কিন ড্রোনের সংঘর্ষের পর রাষ্ট্রদূত আনাতলি এন্তোনভ টেলিগ্রামে এ আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘আমরা ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে জল্পনা কল্পনা ছড়ানো থেকে বিরত থাকবে ও রাশিয়ার সীমান্তের কাছে বিমান উড়ানো বন্ধ রাখবে।’

তিনি আরো বলেছেন, ‘মার্কিন অস্ত্রের যেকোনো ব্যবহারকেই আমরা প্রকাশ্য শত্রুতা হিসেবে বিবেচনা করব।’

এর আগে মার্কিন সামরিক বাহিনী কৃষ্ণসাগরের ওপরে রুশ যুদ্ধবিমানের সাথে আমেরিকান ড্রোনের সংঘর্ষ ও পরে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে।

একে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে এর সমালোচনা করেছে মার্কিন সামরিক বাহিনী।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটি বিব্বস্ত হওয়ার খবর অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com