সোমবার, ০৭:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাঙালি না হয়েও বাংলায় চুটিয়ে অভিনয় করছেন তারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

বাঙালি না হয়েও বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে একাধিক তারকাদের। যদিও তাদের অভিনয় দেখে বোঝার উপায় নেই যে তারা বাঙালি নন। সাবলীলভাবে বলে চলেছেন বাংলা ভাষায় কথা। এই তালিকায় রয়েছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। চলুন জেনে নিই এই টেলি তারকাদের সম্পর্কে─

অ্যানমেরি টম : ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। মালয়ালি বংশে জন্মগ্রহণ করেছেন এই অভিনেত্রী। তবে ছোট থেকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মামার বাড়িতেই বড় হয়ে উঠেছেন তিনি।

 

নেহা আমনদীপ : একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নেহা। তবে এই অভিনেত্রীও কিন্তু বাঙালি নন। পাঞ্জাবি পরিবারে জন্মগ্ৰহণ করেছিলেন নেহা।

পল্লবী শর্মা : ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে পল্লবী শর্মাকে। বিনোদন জগতে তিনি বেশ জনপ্রিয় মুখ। যদিও বাঙালি নন এই অভিনেত্রী।

শ্বেতা মিশ্র : একাধিক ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে ধরা দিয়েছেন বহু জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিশ্র। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। জানা যায়, উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। মাড়োয়ারি বাড়ির মেয়ে হয়েও বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

ঋষি কৌশিক : তবে কেবলমাত্র নায়িকারাই নন। বাংলা ধারাবাহিক জগতে এমন অনেক অভিনেতাও আছেন যারা বাঙালি না হয়েও চুটিয়ে করছেন অভিনয়। সেই তালিকায় রয়েছেন বহু চর্চিত অভিনেতা ঋষি কৌশিক। অসমীয়া হওয়া সত্ত্বেও অবলীলায় তিনি কাজ করে চলেছেন বাংলা ধারাবাহিকে। এমন কি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে।

ক্রুশল আহুজা : ‘রানু পেল লটারি’ ধারাবাহিকের হাত ধরে একটা সময় অভিনয় শুরু করেছিলেন ক্রুশল আহুজা। বর্তমানে তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। বাঙালি না হয়েও বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। যদিও বর্তমানে হিন্দি ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com