বৃহস্পতিবার, ০৩:২৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় হন্ডুরাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রো বলেছেন, তিনি চীনের সাথে তার দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান। এই পদক্ষেপের অর্থ হলো, তিনি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।

হন্ডুরাসের প্রেসিডেন্ট মঙ্গলবার তার টুইটারে বলেন, চীনকে স্বীকৃতি প্রদানের প্রক্রিয়া শুরু করার জন্য তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

মধ্য আমেরিকা ও প্যাসিফিকের দেশ হন্ডুরাস হলো চীনকে বাদ দিয়ে তাইওয়ানকে স্বীকৃতি প্রদানকারী অল্প কয়েকটি দেশের একটি। যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে তার প্রভাব-বলয়ে থাকা অঞ্চল মনে করে। আর চীন এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বছর দেড়েক আগে নিকারাগুয়াও তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর ২০১৯ সালে সলোমন দ্বীপপুঞ্জসহ কয়েকটি প্যাসিফিক দেশ তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এখন হন্ডুরাস ছিন্ন করায় মাত্র ১৩টি দেশের সাথে তাইওয়ানের সম্পর্ক টিকে থাকল।

বেইজিং মনে করে, তাইওয়ান তার নিজস্ব এলাকা। এই এলাকার সাথে অন্য কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে না। তবে তাইপে সরকার চীনের এই ধারণাকে প্রত্যাখ্যান করে।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com