রবিবার, ০৬:৫৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইংল্যান্ডকে ধবলধোলাই করতে পারলেই কোটি টাকার পুরস্কার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

নিজেদের থেকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এমন কোনো দলের সাথে সিরিজ জিতলেই বিসিবি’র পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা পূর্ব নির্ধারিত। রোববার সিরিজ জয় শেষে তারই অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি সভাপতি জানিয়ে দেন ইংলিশদের ধবলধোলাই করা গেলে পাবেন আরো মোটা অঙ্কের পুরস্কার। ফলে আরো উচ্ছ্বসিত মনে আজ ইংলিশ বধে মন দিবে সাকিব বাহিনী।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের সুযোগ বাংলাদেশের সামনে। আজ আরো একবার জ্বলে উঠতে পারলেই এই বিরল কীর্তি গড়ে ফেলবে টাইগাররা। অবশ্য সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

অবশ্য সিরিজ জয়ের পর থেকেই বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে তাই অনুশীলনে দেখা যায়নি কোনো ক্রিকেটারকে। বিশ্রামেই বা পরিবারকে সময় দিয়েই দিনটা পার করেছে লিটন-রনিরা।

সিরিজ জিতে নেয়ায় শেষ ম্যাচে যে শুধুই খেলার জন্য মাঠে নামবে বাংলাদেশ, এমনটা নয়। ইংলিশদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার হাতছানি তো আছেই, এমনটা করতে পারলে পাবে বেশ মোটা অংকের পুরস্কার। যার পরিমাণ হতে পারে কোটি টাকা!

সিরিজ জয়ে ঠিক কী পরিমাণ অর্থ পুরস্কার পাচ্ছেন সাকিব-লিটনরা, তা জানতে অপেক্ষা করতে হলেও প্রধান কোচ হাথুরুসিংহে কী পরিমাণ পুরস্কার পাচ্ছেন তা জানা গেছে। চুক্তি অনুযায়ী ৫০০ ডলার অর্থাৎ প্রায় ৫ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন এই মাস্টারমাইন্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com