বৃহস্পতিবার, ০৩:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

টার্গেট চীন : ৩টি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা ঘোষণা করেছেন, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত নতুন এক ত্রিপক্ষীয় চুক্তিবলে আমেরিকার কাছ থেকে তিনটি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। দৃশ্যত চীনকে টার্গেট করেই এমন শক্তিবৃদ্ধি করছে অস্ট্রেলিয়া।

প্রাথমিক চুক্তির পর আরো দুটি পরমাণু সাবমেরিন কেনার বিকল্প থাকবে অস্ট্রেলিয়ার কাছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও অস্ট্রেলিয়অর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে এক বৈঠকের পর সোমবার এক বিবৃতিতে তারা একথা ঘোষণা করেন।

‘অকাস’ নামে পরিচিত একটি নতুন চুক্তি সইয়ের ১৮ মাস পরে এই তিন নেতা একত্রিত হলেন। ওই চুক্তির ফলে ‘অবাধ ও উন্মুক্ত’ ইন্দো প্যাসিফিক প্রতিষ্ঠার লক্ষ্যে অস্ট্রেলিয়াকে পরমাণুচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদানের পথ সুগম হয়।

বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তির জবাব হিসেবেই দেখা হচ্ছে এই চুক্তিকে। দেশ তিনটি কৃত্রিম বুদ্ধমত্তা সক্ষমতা, হাইপারসনিক অস্ত্র এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিতে সহযোগিতাতেও একমত হয়।

তবে চীন এই শক্তিবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বেইজিং বার বার অকাসকে অভিযুক্ত করছে ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ গ্রহণের জন্য। চীন মনে করছে, এর ফলে এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়বে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com