সোমবার, ০৬:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২৮ বার পঠিত

সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি, ঈদুল ফিতর উপলক্ষে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিতে এ সভার আয়োজন করা হয়।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দুই ধাপে টিসিবির বিক্রি করা হবে। সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ যেন না যায় সারাদেশে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে রমজানকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। কারণে চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারা দেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com