শনিবার, ০৯:০৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জুয়া কোম্পানির জার্সিকে ‘না’, প্রশংসায় ভাসছেন আফ্রিদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

জুয়া কোম্পানির জার্সি পরার অস্বীকৃতি জানিয়ে প্রশংসায় ভাসছেন লিজেন্ট লিগে এশিয়া লায়ন্সের অধিনায়ক পাকিস্তানি কিংবদন্তি শহিদ খান আফ্রিদি।

জরিমানার আশঙ্কা সত্ত্বেও আফ্রিদির এরূপ সাহসিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার প্রশংসায় মজেছেন।

মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারে শুরু হয়েছে লিজেন্ট লিগ। এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গৌতম গাম্ভিরের ইন্ডিয়া মহারাজার মুখোমুখি হয়েছিল আফ্রিদির দল এশিয়া লায়ন্স।

ওই ম্যাচে দারুন ব্যাটিং-বোলিংয়ে ইন্ডিয়া মহারাজাকে ৯ রানে হারিয়েছে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন দল। উদ্বোধনী এই ম্যাচেই জুয়া কোম্পানির জার্সি পরার অস্বীকৃতি জানিয়েছিলেন আফ্রিদি।

উল্লেখ্য, ১০ মার্চ কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে লিজেন্ট লিগ টুর্নামেন্ট। আসরের প্রথম ম্যাচে দুই অধিনায়ক গাম্ভির ও আফ্রিদির টস করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথম ম্যাচে আফ্রিদির দলের হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com