রবিবার, ০৬:৫৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেলেও ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তা অপূর্ণ রয়ে গেছে। তবে আজ ব্যাটে-বলে মিলে গেলে ঘুচে যাবে এই অতৃপ্তি।

সিরিজের প্রথম ম্যাচে চোখ ধাঁধানো জয় পেয়েছিল বাংলাদেশ। সব বিভাগে জ্বলে উঠে আধিপত্য বিস্তার করে জিতে নিয়েছিল সেই ম্যাচ। আজো জয় পেতে সম্মিলিতভাবে সবার জ্বলে উঠার বিকল্প নেই। যার যার জায়গা থেকে শতভাগ দিতে হবে সবাইকেই। ফলে প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল লক্ষ্য বাংলাদেশের সামনে।

তবে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধার নাম হয়ে উঠতে পারে মিরপুরের পিচ। প্রতি বছর শত শত ম্যাচ খেলেও এখনো মিরপুরে উইকেটের রহস্যই খুঁজে পায়নি টাইগাররা, পায়নি এই উইকেটগুলোর চরিত্র বুঝতে। এছাড়া বাকি সব ঠিকঠাক। অধিনায়ক সাকিব নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন সবটাই। সাজিয়ে নিয়েছেন গেম প্ল্যান আর একাদশটাও।

প্রথম ম্যাচে এমন জয়ের পর দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আসাটা বিলাসী সিদ্ধান্তই বটে। সেই বিলাসিতায় বাংলাদেশ গা ভাসাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে মাঠটা যখন মিরপুর, তখন একটা পরিবর্তন আসলে আসতেও পারে। সম্ভাবনা কম থাকলেও তানভীর ইসলামের অভিষেক হয়ে যেতে পারে। তবে কার জায়গায় খেলবেন তানভীর, তা খুঁজে বের করাটাও কঠিন। যেখানে সবচেয়ে সহজ উত্তর মোস্তাফিজুর রহমান। যদিও সম্ভাবনা খুবই কম।

সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামিম পাটোয়ারী, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com