বৃহস্পতিবার, ০৩:০০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি ইতিহাসে ‌’বৃহত্তম বিক্ষোভ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে টানা ১০ম সপ্তাহের মতো ইসরাইলজুড়ে লাখ লাখ লোক বিক্ষোভ করেছে।
আয়োজকরা বলেছে, এসব বিক্ষোভের কয়েকটি ‌’ইসরাইলি ইতিহাসের বৃহত্তম।’ তাদের মতে, শনিবারের বিক্ষোভে পাঁচ লাখ লোক অংশ নিয়েছে।

ইসরাইলি মিডিয়া উপস্থিতিতে আড়াই থেকে তিন লাখ বলে জানিয়েছে।

নেতানিয়াহু সরকার আগামী সপ্তাহেই বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার বিল পার্লামেন্ট উত্থাপন করার প্রস্তুতি নেয়ার প্রেক্ষাপটে বিক্ষোভও জোরদার হয়েছে।

এক বিক্ষোভকারী এএফপিকে বলেন, নতুন সরকার ইসরাইলি গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি করছে বলেই বিক্ষোভে অংশ নিচ্ছি।

তিনি বলেন, এটি বিচার বিভাগের সংস্কার নয়। বরং এটা হলো পূর্ণ স্বৈরশাসন প্রতিষ্ঠার চেস্টা।

তেল আবিবে প্রায় দু’লাখ ইসরাইলি বিক্ষোভে অংশ নেয়। উত্তরাঞ্চলীয় নগরী হাইফায় ৫০ হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করে। আর বিরসেবায় অংশ নেয় ১০ হাজার লোক।

নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কারের চেষ্টা দেশটিতে নজিরবিহীন অভ্যন্তরীণ সঙ্কটের সৃষ্টি করেছে।

প্রস্তাবিত আইন পাস হলে সরকারের গঠিত কমিটি বিচারক নিয়োগ করতে পারবে, সুপ্রিম কোর্টের আপত্তি অগ্রাহ্য করে তথাকথিত বেসিক ল’সের (এটিই মূলত ইসরাইলের সংবিধান) সংশোধন করতে পারবে।

সমালোচকেরা বলছে, এর ফলে দেশের ভারসাম্য নষ্ট হবে, প্রধানমন্ত্রী ও তার মিত্রদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com