বুধবার, ০৩:১১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে আবারো আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০১ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১১ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার ছোট কুমিরার হিঙ্গুরী পাড়ায় ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ‘ইউনিটেক্স’-এর মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

গোডাউনের সিকিউরিটি ইনচার্জ মো: দিলদার আলী জানান, ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন ভয়বহ আগুন জ্বলছে।

কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো: রফিক জানান, গোডাউন সংস্কারে টিনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ থেকেই আগুনের সূত্রপাত।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ নূরুল আলম দুলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও কুমিরা ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

এছাড়া আগ্রাবাদ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ৪ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন উৎপাদনকারী ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে’ বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com