রবিবার, ০৬:৫৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জমে উঠেছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৫৫ রানের বিপরীতে দ্বিতীয় দিনশেষে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় দিনের শুরুতে ব্রেসওয়েল ২৫ রান করে ফিরে গেলে কিউইদের অলআউট করা শুধুই সময়ের অপেক্ষা ছিল। অলআউট হলে বটেও, তবে ততক্ষণে ১৮ রানের লিড নিয়ে ফেলেছে স্বাগতিকরা। শতক হাকিয়েছেন ডেরিয়েল মিচেল, ম্যাট হ্যানরির ব্যাটে আসে ৭২ রান।

১৮১ রানে ব্রেসওয়েলকে হারালে ষষ্ঠ উইকেটের পতন হয় কিউইদের। ৪০ রান দিন শুরু করা মিচেল অতঃপর জুটি গড়েন টিম সাউদির সাথে। দু’জনে মিলে যোগ করেন ৪৭ রান, ২৫ করে আউট হন সাউদি। এরপর ম্যাট হ্যানরির সাথে গড়েন ৫৬ রানের জুটি। মিলেল আউট হলে ভাঙে এউ জুটি, তবে এরই মাঝে তিনি পেয়ে যান অর্ধশতকের দেখা। ১০২ রান আসে তার ব্যাটে।

পরের অধ্যায়টা শুধুই ম্যাট হ্যানরির, দুঃসাহসী এক ইনিংস খেলেন তিনি। এর মাঝে নিল ওয়াগনারকে সাথে নিয়ে মাত্র ৪৯ বলে যোগ করেন ৬৯ রান। যেখানে ৩০ বলে ৫২ রানই ছিল হ্যানরির। শেষ পর্যন্ত ৫৭ বলে ৭২ রান করে আউট হন তিনি। অতঃপর ওয়াগনার ২৭ রান করে আউট হলে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ১৮ রানের লিড নিয়ে ৩৭৩ রান সংগ্রহ করে কিউইরা।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো নেই শ্রীলঙ্কাও, তিন উইকেটে ৮৩ রান তুলে দিন শেষ করেছে তারা। ওশাদা ফার্নান্দো ২৮, করুনারত্নে ১৭ ও কুশাল মেন্ডিস আউট হন ১৪ রান করে। ২০ রান নিয়ে মাঠে আছেন ম্যাথিউজ, দুই রান নিয়ে তার সঙ্গী প্রদীপ জয়সুরিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com