সোমবার, ০৫:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পঠিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি কিন্ত সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে আছে।’

আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি বিষয় আপনাদেরকে বলতে হবে- সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে কেনার জন্য। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসঙ্গে কিনে জমা রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে কেনারর বিষয়টি পরিহার করতে হবে।’

বাজার তদারকি সম্পর্কে টিপু মুনশি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্যদ্রব্য মজুদ করার চেষ্টা করবে, সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে মন্ত্রী কয়েকজন হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চাঁদপুর শাখার সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com