রবিবার, ০৩:১৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএনপির জেলা ও মহানগরে মানববন্ধন শনিবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত ধারাবাহিক পদযাত্রা কর্মসূচির পর শনিবার (১১ মার্চ) সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর এটি নবম কর্মসূচি।

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন হবে। এসব কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়ে নেতৃত্ব দেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত মানববন্ধন হবে।

যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৪ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১১ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ।

‘শরিক জোটগুলোর মানববন্ধনের কর্মসূচি’
শনিবার সকাল ১১টায় গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে এবং গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করবে। সকাল সাড়ে ১১টায় ১২ দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকির কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। বিকেল ৩টায় এলডিপি পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে এবং যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাছে তিনটি পৃথক মানববন্ধন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com