বৃহস্পতিবার, ০২:৪৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

জার্মানিতে গুলি, নিহত ৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত

জার্মানির হামবুর্গের একটি চার্চে বৃহস্পতিবার রাতে গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

চার্চে জেহোভা’স উইনেস নামের খ্রিস্টানদের একটি গ্রুপের সম্মেলনে গুলিবর্ষণ করা হয়। হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহদের মধ্যে হামলাকারীও থাকতে পারে।

পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।
পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন বলেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন যে এজন হামলাকারী ওই ভবনে ছিলেন এবং তিনিও মৃতদের মধ্যে রয়েছেন।

হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাও পুলিশ জানায়নি।
ভেহরেন বলেন, পুলিশ ভবনটির ওপরের তলা থেকে গুলির শব্দ শুনেছিল। কিন্তু হামলাকারী পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

জেহোভা’স উইনেস খ্রিস্টানভিত্তিক একটি ধর্মীয় আন্দোলন। ১৯ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে এর সৃষ্টি হয়। আন্দোলনটির সদরদফতর নিউ ইয়র্কে।

সূত্র : সিএনএন ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com