সোমবার, ০৮:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু কাল

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৫২ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, বেজে উঠেছে টি-টোয়েন্টির দামামা। বৃহস্পতিবার (৯ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থ্রি লায়ন্সদের মুখোমুখী হবে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটা মনঃপূত না হলেও জয় দিয়েই রাঙিয়েছে শেষটা। শেষ ম্যাচের জয় আত্মবিশ্বাসের পালে যে হাওয়া লাগিয়েছে, তা অনুমান করা যাচ্ছে।

অবাক করা বিষয় হলো, প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখী হচ্ছে দু’দল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একবারের জন্যও মুখোমুখীও হয়নি তারা। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের মুখোমুখী হয় টাইগাররা।

ইংল্যান্ড শুধু ওয়ান ডে ক্রিকেটেরই বিশ্বচ্যাম্পিয়ন নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও বিশ্বচ্যাম্পিয়ন। শুধুই চ্যাম্পিয়নই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের পরাশক্তিও বটে। তাদের দ্বিতীয় শ্রেণির টি-টোয়েন্টি দলটাও যে কোনো জাতীয় দলকে চ্যালেঞ্জ চালানোর সক্ষমতা রাখে।

টি-টোয়েন্টি ফরমেটে ইংল্যান্ড দল কতটা সফল তা প্রমাণে বড় ভূমিকা রাখবে পরিসংখ্যান। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে সময়ের সেরা দলও বলা যায় তাদের। শেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে যাদের জয় সংখ্যা নয়টি। এমনকি বাংলাদেশের বিপক্ষে খেলা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জয়ী দলও তারাই, ৮ উইকেট বাংলাদেশকে হারিয়েছিল তারা।

তবে আশা ছাড়ছে না বাংলাদেশ, ইংলিশদের ভোগাতে পারে এ দেশের কন্ডিশন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দল এই দেশে এসে খাবি খেয়েছে, সিরিজ হেরে দেশে ছেড়েছে। ইংলিশরাও খানিকটা ভয় পেতেই পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com