সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দুর্ঘটনা রোধে আরও দায়িত্বশীলতা দরকার: রওশন এরশাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পঠিত

রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার তার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসানের পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় রওশন এরশাদ বলেন, ‘সচেতনতা, সাবধানতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। কিন্তু হতাশাজনক হলো- ভবন মালিক ও ব্যবহারকারী হিসেবে আমরা সচেতন নই। নজরদারির ক্ষেত্রে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীলতা দরকার।’

তিনি আরও বলেন, ‘যে কোনো দুর্ঘটনা জীবন ও সম্পদবিনাশী। দেশে প্রায়ই নানা ধরনের দুর্ঘটনা ঘটলেও এ ব্যাপারে করণীয় নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা, উদ্ধার প্রক্রিয়া আরও তরান্বিত করা প্রয়োজন। এ ব্যাপারে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন।’
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com