বৃহস্পতিবার, ০৩:০৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ইউক্রেন সঙ্কটের নেপথ্যে রয়েছে ‘অদৃশ্য হাতের কারসাজি’ : চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

‘অদৃশ্য হাতের কারসাজিতে’ ইউক্রেনে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের সৃষ্টি হয়েছে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙ মত প্রকাশ করেছেন। বেইজিংয়ে দেশের বার্ষিক পার্লামেন্টারি সভার ফাঁকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অদৃশ্য হাত ইউক্রেন সঙ্কটকে সুনির্দিষ্ট ভূরাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়রে জন্য ব্যবহার করছে।’ তিনি অবশ্য ‘অদৃশ্য হাত’ সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি।

তিনি সঙ্কট নিরসনে যত দ্রুত সম্ভব সংলাপের আহ্বান জানান।
তিনি বলেন, সঙ্ঘাত, অবরোধ ও চাপে সমস্যাটির সমাধান হবে না। যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত। আর সংশ্লিষ্ট সকল পক্ষের বৈধ নিরাপত্তা উদ্বেগের সমাধানও প্রয়োজন।

রাশিয়ার সাথে চীনের উষ্ণতর সম্পর্কের প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানালেন।

কিন জোর দিয়ে বলেন যে ইউক্রেন সঙ্ঘাতে বেইজিং কোনো পক্ষের কাছেই অস্ত্র দেবে না। রাশিয়াকে মারণাস্ত্র পাঠালে চীনকে কঠোর ‘পরিণাম’ ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হুঁশিয়ারি উচ্চারণের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে চীন কোনো পক্ষ নয়। ফলে কোনো পক্ষের কাছেই অস্ত্র পাঠাচ্ছে না।

তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে বলেন যে দুই দেশের উচিত হবে সঠিক পথ অবলম্বন করা।

তিনি বলেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের মূল কথা হলো স্ব-শাসিত তাই্ওয়ান দ্বীপ। তিনি বলেন, এতটি মূল ইস্যু।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com