রবিবার, ০৬:০৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নামছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে, বেলা সাড়ে ১১টায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের বিপক্ষে টস করতে নামেন তামিম ইকবাল। শুরুতেই ভাগ্যের জয়। টসে জিতলেন তামিম এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তামিম বলেন, ‘উইকেট খুব শুকনো দেখাচ্ছে। তার মানে এটা ব্যাটিং উইকেট এবং আশা করছি দ্বিতীয় ইনিংসে স্পিন কিছুটা কাজ করবে এখানে।’

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com