বৃহস্পতিবার, ০১:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

সরকারবিরোধী বিক্ষোভকারীরা সন্ত্রাসী, অবশ্যই জেলে ভরা হবে : নেতানিয়াহুর ছেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু তার বাবার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া ইসরাইলি বিক্ষোভকারীদের ‌’সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেছেন, তাদেরকে ‘অবশ্যই জেলে ভরা হবে।’

বৃহস্পতিবার মধ্য রাতের পরপরই টুইটার পোস্টে ইয়ায়ির নেতানিয়াহু বলেন, ‘তারা বিক্ষোভকারী নয়। তারা বিশৃঙ্খলাকারীও নয়। তারা সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘দুর্বৃত্ত এবং বদমাইশ বিলিয়নিয়ারদের অর্থায়নে সহিংস গোপন কার্যক্রম সামনে এসেছে। এমনকি সময় দেয়া হলেও শেষ পর্যন্ত তারা তাদের সকল অপরাধ বাস্তবায়ন করে ফেলবে।’

এরপর জেরুসালেম পোস্টে এক ফলো-আপ টুইটে ইয়াইর নেতানিয়াহু বলেন, ‘ইউরোপিয়ান আলোকজ্জ্বল বামপন্থীরা তাদের বদলে যাওয়ার কাজ শেষ করে এখন তাদের ফিলিস্তিনি বর্বর ভাইদের জমজে পরিণত হয়েছে।’

নেতানিয়াহুর ছেলে আরো বলেন, ‘আজ কোনো ডানপন্থী ব্যক্তির তেল আবিবে প্রবেশ করাটা রামাল্লায় কিপ্পাহ পরে কোনো ইহুদির প্রবেশের মতো হয়ে গেছে। সৌভাগ্যবশত, এটি প্রহার করার মধ্য দিয়ে শেষ হয়নি।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com