বুধবার, ০১:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাঁচের দরজা ভেঙে জখম আ জ ম নাছির : রক্ষা পেলেন ওবায়দুল কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

চট্টগ্রামে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে নেতাকর্মীদের ভিড়ের চাপে কাঁচের দরজা ভেঙে মাথায় জখম হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ আরো কয়েকজন আহত হন। তবে পাশে থেকেও রক্ষা পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

শনিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোছলেম উদ্দিন আহমদের স্মরণ সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। স্মরণ সভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হচ্ছিলেন, তখন নেতাকর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের বেঁচে গেলেও তা পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর।

এ সময় আ জ ম নাছির উদ্দিন ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

আ জ ম নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত বলেন, মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসা নিতে একটি ক্লিনিকে গেছেন। মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com