বুধবার, ১১:২৪ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু প্রস্তুতি ম্যাচে খেলবেন মেসি, তবে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ একনেকে ১০ প্রকল্প অনুমোদন গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ আদালতে রায় পেলেও ২০ বছরেও জমির দখল পাননি রহিম ঘরামী, গাছ বিক্রির ২ লাখ টাকাও আটকে থাকার অভিযোগ আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

‘মানুষ চরম সংকটে থাকলেও সরকার উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৯৪ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারদিকে মানুষের মধ্যে হা-হুতাশ। মানুষ যে চরম সংকটের মধ্যে রয়েছে—এই সরকার তাতে ভ্রুক্ষেপ না করে শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে। আজকে উন্নয়নের ভয়াবহ পরিণতি হচ্ছে চরম গ্যাস-বিদ্যুৎ-পানির সংকটে মানুষের জীবন ত্রাহি অবস্থা।

সোমবার (৪ এপ্রিল) নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রমজান মাসে মানুষ রোজা রাখে। এই মাসে যেসব জিনিসপত্র খুবই প্রয়োজন সেসব না থাকলে মানুষ অসহায় হয়ে পড়ে। রবিবার প্রথম রমজানে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। ধর্মপ্রাণ মুসলমানদের অনেকের বাসায় চুলা জ্বলেনি, ইফতারের আয়োজন করতে পারেননি। এই রমজান মাসে দেশের মানুষ যে গ্যাস-বিদ্যুৎ নিয়ে গভীর সংকটের মধ্যে আছে সেটি সম্পূর্ণরূপে সরকারের ব্যর্থতা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com