বৃহস্পতিবার, ০২:১৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নতুন ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পেল জাপান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

স্যাটেলাইট প্রযুক্তির যুগেও চমক জাপানের। দেশটি সন্ধান পেয়েছে নতুন ৭ হাজার নতুন দ্বীপের।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ভৌগলিক এলাকায় সম্প্রতি দ্বীপগুলোর সন্ধান পেয়েছে জাপান। ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যামে দেশটির ‘জিওস্পেশিয়াল ইনফরমেশন অথোরিটি’ (জিএসআই) এই নতুন দ্বীপগুলোর সন্ধান পায়।

এর ফলে জাপানের মোট দ্বীপের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান দেশটির দ্বীপের সংখ্যা ১৪ হাজার ১২৫টি।

উল্লেখ্য, ১৯৮৭ সালে জাপানি উপকূলরক্ষী বাহিনীর এক রিপোর্টে বলা হয়েছিল- দেশটির মোট দ্বীপের সংখ্যা ৬ হাজার ৮৫২। এতদিন পর্যন্ত সেই সংখ্যাই সরকারিভাবে স্বীকৃত ছিল।

দ্বীপ চিহ্নিত করার নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নিয়ম বা চুক্তি নেই। তাই নতুন দ্বীপ খুঁজতে ৩৫ বছর আগের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে সমুদ্রবক্ষে ন্যূনতম ১০০ মিটার পরিধির যেকোনো প্রাকৃতিক ভূখণ্ডকে দ্বীপ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এভাবেই, ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পেয়েছে জাপান।

আর এই দ্বীপগুলোতে এখনো মানুষের পা পড়েনি বলেই ধারণা করা হচ্ছে। সেখানে নতুন ধরনের প্রাণী বা আদিম মানুষের খোঁজ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না!

এদিকে, ভৌগলিক সীমানায় এই বৃদ্ধি জাপানের জন্য নতুন সমস্যার জন্ম দিয়েছে। এমনিতেই চীন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশের সাথে টোকিওর সীমান্ত বিবাদ রয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কুরিল দ্বীপগুলোর একাংশ নিজেদের বলে দাবি করে জাপান। বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে বিবাদ রয়েছে জাপানের। গতবছর দ্বীপপুঞ্জটির কাছে ঢুকে পড়ে চীনের দু’টি যুদ্ধজাহাজ। এর ফলে দুই দেশের মধ্যে পরিস্থিতি আরো জটিল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com