শুক্রবার, ০২:২২ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

চূড়ান্তভাবে কোভিড-১৯ বিধিনিষেধ সমাপ্ত করছে হংকং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদেরকে বলেন, ১ মার্চ (বুধবার) থেকে জনসমাগমের সকল স্থান থেকে মাস্ক সংশ্লিষ্ট বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।

তিনি আরো বলেছেন যে হাসপাতাল ও নার্সিং হোমের মতো বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের প্রয়োজনের বিষয়ে প্রতিষ্ঠানগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারীর শুরুতে এই চীনা অঞ্চল প্রথম কঠোর মাস্ক বিধি আরোপ করে। আর এই বিধিনিষেধ বজায় রাখা অঞ্চলের মধ্যে বিশ্বের সর্বশেষ অঞ্চলের একটিও এটি। রোববার প্রতিবেশী শহর ম্যাকাও ঘোষণা করেছে যে তারা হাসপাতাল ও গণপরিবহন ছাড়া বেশিরভাগ স্থানের জন্য তাদের কোভিড-১৯ সময়ের মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে।

হংকং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক যাত্রীদের জন্য বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার করে। ব্যবসায়িক গোষ্ঠী, কূটনীতিক ও অনেক বাসিন্দা কোভিড-১৯ বিধিনিষেধের বিরোধিতা করেছিল। তারা বলেছিলো, এই বিধিনিষেধগুলো হংকংয়ের প্রতিযোগিতা সক্ষমতা ও বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে হংকংয়ের অবস্থানকে হুমকীর মধ্যে ফেলে দিচ্ছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com