শনিবার, ১১:৩১ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বিঘ্নে পানি প্রবাহ ও সুষ্ঠু নৌপথ বজায় রাখার জন্য হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি যে প্রতিটি হাওর, বিল ও জলাভূমি এলাকায় প্রতিটি সড়ক এলিভেটেড হবে।’

তিনি আরো বলেন, ‘সমস্ত সড়ক উঁচু করা হবে যাতে বর্ষাকালে পানি প্রবাহ বাধাগ্রস্ত না হয়, মাছ ও নৌকা চলাচলে বাধা না পড়ে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয়। এতে করে ক্যান্টনমেন্ট থেকে সিলেট ও ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।’

শেখ হাসিনা বলেন, হাওর এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মিঠামইনের ক্যান্টনমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হবে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় হাওর অঞ্চলের মানুষ বেঁচে থাকার জন্য সবসময় সংগ্রাম করে।

প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭০ সাল থেকে এ এলাকা থেকে বার বার নির্বাচিত হয়েছেন এবং জনগণের সেবা করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে এবং তাদের ভালো-মন্দ সময়ে নিরবচ্ছিন্ন সঙ্গী হয়ে তিনি তাদের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com