রবিবার, ০৬:০৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইংল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রত্যয় বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের আগে বাংলাদেশ দলকে যেন ‘ইংল্যান্ড দল’ হয়ে উঠারই পরামর্শ দিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরাসিংহে। কথাটা নিছকই মজা করে বলা, তবে প্রসঙ্গ যেখানে আক্রমণাত্মক ক্রিকেট, তখন তো ইংল্যান্ডই সেরা। হালের ক্রিকেটে এই থ্রি লায়ন্সদের চেয়ে আগ্রাসী ক্রিকেট খেলা দল আর কারা আছে!

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে টাইগার ক্রিকেটারদের টোটকা দিয়েছেন আক্রমণাত্মক ক্রিকেটের। যদিও আক্রমণাত্মক বলতে শুধুই চার-ছক্কা হাঁকানো নয়, জয়ের জন্য ক্ষুধার্ত হতে বলাই যেন ছিল হাথুরুর লক্ষ্য। তাইতো শুধু ব্যাটিং নয়, বোলিং আর ফিল্ডিংয়েও একই ধরনের মানসিকতা আয়ত্তে আনার লক্ষ্য এই লঙ্কান কোচের।

বাংলাদেশ দলের অনুশীলনেও দেখা মিলছে আক্রমণাত্মক ক্রিকেটের চিত্র। ম্যাচ আবহের অনুশীলনে গত দুইদিন ধরে আক্রমণাত্মক মেজাজেই দেখা গেছে ক্রিকেটারদের। ব্যাটাররা তো বটেই, বোলার ও ফিল্ডাররাও ছিলেন এই গণ্ডিতে।

বিষয়টা নিয়ে হাথুরু গণমাধ্যমকে বললেন, ‘আমি শেষবার যখন এখানে ছিলাম তখন থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। আমি এটা বিশ্বাস করি আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলি। তবে আপনি শুধু ব্যাটারদের ঝড়ো ব্যাটিংকে আক্রমণাত্মক ক্রিকেটকে সংজ্ঞা হিসেবে ধরতে পারেন না।’

হাথুরুসিংহেও স্পষ্ট করেই বলে রাখলেন ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলার অনেক রাস্তা আছে। শুধু মাঠের বাইরে বল পাঠানোই আক্রমণাত্মক ক্রিকেট নয়। আক্রমণাত্মক ফিল্ডিং সেট করাও আক্রমণাত্মক ক্রিকেটের একটা অংশ। খেলোয়াড়দের মাঝে এই মনোভাবটাই আনার চেষ্টা করছি, ফিল্ডিং, বোলিং বা ব্যাটিংয়ে হোক। আমরা এই পরিকল্পনাতেই সামনে এগোতে চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com