সোমবার, ০২:০৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

‘ক্ষমতায় এলেই মত প্রকাশের ওপর আঘাত করে আ’লীগ’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৩ বার পঠিত

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটর শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিজ্ঞপ্তিতে দৈনিক দিনকাল বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।

নেতৃবৃন্দ বলেন, এই অবৈধ সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারো প্রমাণিত হলো। দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধীদলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে। বিরোধীদলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।

‘এই অবৈধ সরকারের সকল অপকর্ম, বিরোধীদলের ওপর দমন, নিপীড়ন, হত্যা, গুম, খুন ও সকল অপকর্মের সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দিনকাল সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

নেতৃবৃন্দ বলেন, মাত্র কয়েক দিন আগেই ১৯১টি অনলাইন বন্ধ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে।

নেতৃবৃন্দ অবিলম্বে দিনকালের বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com