রবিবার, ১২:১৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, সহযোগীদের দুষছেন ট্রাম্প বিশ্ববাজারে দৈনিক ঘাটতি ৬০ লাখ ব্যারেল তেল, বাড়তে পারে দাম সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা চার মিনিটে মেসির জোড়া গোল, টানা তৃতীয় জয় মায়ামির

প্রাথমিকের বৃত্তির ফল আগামীকাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

গত ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এক যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে।

এরআগে গত বছরের ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা সিদ্ধান্ত নেওয়া হয়।

ঝরে পড়া রোধ, মেধার বিকাশে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী ও পরের বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী চালু করে সরকার। এ দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হতো।

বৃত্তি পরীক্ষা চালু হলে তার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। বিদ্যালয়ের ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পাবে বলে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com