বৃহস্পতিবার, ০২:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ইতালিতে নৌকাডুবি : মৃত ৫৯ জনের মধ্যে পাকিস্তানি ২৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ বার পঠিত

ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া অঞ্চলের সাগরে রোববার ঝড়ে পড়ে মারা যাওয়া ১২ শিশুসহ ৫৯ জনের মধ্যে অন্তত ২৯ জন পাকিস্তানি নাগরিক। ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ২০০ জন আরোহী ছিল। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।

রোমে পাকিস্তানি দূতাবাস সূত্র জানায়, দুর্ভাগ্যের শিকার নৌকাটিতে প্রায় ৪০ জন পাকিস্তানি ছিল। এদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।

কয়েক দিন আগে তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকাটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের নাগরিকদের বহন করছিল।

প্রতিবছর বিপুলসংখ্যক লোক ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকা থেকে ইতালিতে যায়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর ৫,২০০ লোক ইতালি গিয়েছিল এভাবে। চলতি বছর এ পর্যন্ত ১৪ হাজার লোক ইতালি পৌঁছে গেছে।

তবে সাগরে ডুবে মারা গেছে আরো অনেক বেশি লোক। এ কারণে ভূমধ্যসাগরকে অনেকে শরণার্থীদের সমাধিক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, বিবিসি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com