সোমবার, ০৮:১৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৭ বার পঠিত

তুরস্ক-সিরিয়ার পর এবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। আজ শুক্রবার সকালে দেশটির উত্তরে মালুকু প্রদেশে এ কম্পন অনুভূত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় দিনগত রাত ৩টা ০২ মিনিটে ভূমিকম্প হয় যার কেন্দ্রস্থল ছিল মোরোতাই দ্বীপ জেলার ১৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ১১২ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের কম্পন নিকটবর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও অনুভূত হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড মিটিগেশন এজেন্সির মুখপাত্র আবদুল মুহারি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পের কম্পনে ভবন বা অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি।

মুখপাত্র ফোনের মাধ্যমে সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রাথমিক কোনো খবর নেই।’

উত্তর মালুকু প্রদেশের দুর্যোগ সংস্থার জরুরি ইউনিটের প্রধান ইউসরি এ কাসিমের মতে, মরোতাই দ্বীপ জেলার বাসিন্দারা কম্পন অনুভব করেছিলেন, কিন্তু তারা আতঙ্কিত হননি। উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com