সোমবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ইউক্রেনের জন্য আরো ২০০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৫ বার পঠিত

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর এক দিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ ইউক্রেনের জন্য আরো ২০০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।’

তিনি প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

সুলিভান বলেন, ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিভাবে দেয়া যায়, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছেন। এই সপ্তাহে কিয়েভে আকস্মিক সফরে সুলিভান প্রেসিডেন্ট বাইডেনের সাথে ছিলেন।

তিনি উল্লেখ করেন, কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেয়ার কথা বলেন। এসব অস্ত্রের মধ্যে আরো কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে।

হিমার্স হলো যুক্তরাষ্ট্রের একটি বহুমাত্রিক রকেট সিস্টেম, যা ইউরোপীয় বাহিনী আগ্রাসন চালানো রুশদের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে ব্যবহার হয়ে আসছে।

সূত্র : এএফপি/ বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com