বৃহস্পতিবার, ০২:৪১ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার করলেন বাংলাদেশি বিজ্ঞানীরা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩০৬ বার পঠিত

ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার একটি নতুন কারণ আবিষ্কার করেছেন দেশের বিজ্ঞানীরা। বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা জানান, গত ৫ বছর ধরে বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণটি আবিষ্কার করেছেন।

গবেষণা দলের প্রধান গবেষক মধু এস মালো বলেন, “ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস বা আইএপি কমে যাওয়া ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ। ইতোমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত নতুন এই আবিষ্কারটি ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের আশা।”

ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. এ কে আজাদ খান বলেন, “আইএপি কমে গেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। এই আবিষ্কার থেকে বোঝা যায়, দেশের বিজ্ঞানীরাও বড় গবেষণা করতে সক্ষম।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com